|
প্রশাসন বিভক্ত, দেশে এখনও মব কালচার চলছে: জাতীয় পাটি
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() প্রশাসন বিভক্ত, দেশে এখনও মব কালচার চলছে: জাতীয় পাটি রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় পার্টির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন- দলের মহাসচিব ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার এবং চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ও প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা। কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান জানান, নির্বাচনের জন্য এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। প্রশাসন বিভক্ত, দেশে এখনো ‘মব কালচার’ চলছে। জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা এখনো প্রত্যাহার করা হয়নি এবং অসংখ্য নেতার বিদেশ যাত্রায় অযৌক্তিক নিষেধাজ্ঞা জারি রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, নির্বাচন পূর্বে এসব মামলা ও বিদেশ যাত্রা নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে জাতীয় পার্টি কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করবে না। এ বিষয়ে জাতীয় পার্টির আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ও প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা গণমাধ্যমকে জানান, কমনওয়েলথ মহাসচিব জানতে চান, জাতীয় পার্টি নির্বাচন করবে কিনা। জবাবে পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ জানান, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল এবং সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। তবে বর্তমান পরিস্থিতি একেবারেই নির্বাচন উপযোগী নয়। তিনি আরও বলেন, দেশে আইনশৃঙ্খলা স্বাভাবিক নয়, মব কালচার চলমান, জুলাই–আগস্টে দায়ের করা মিথ্যা মামলা এখনও প্রত্যাহার করা হয়নি এবং বিদেশ যাত্রায় অযথা নিষেধাজ্ঞা জারি রয়েছে। এসব প্রত্যাহার না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না জাতীয় পার্টি, বিষয়টি কমনওয়েলথ প্রতিনিধিদলকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
