|
সাত বছর পেছনে ফেরাল রোনালদোর বাইসাইকেল কিক গোল
নতুন সময় ডেস্ক
|
![]() সাত বছর পেছনে ফেরাল রোনালদোর বাইসাইকেল কিক গোল বক্সের বাইরে ডানপ্রান্ত থেকে নাওয়াফ বওশালের চমৎকার ক্রস। রোনালদো বক্সের বাইরে থেকে দৌড়ে এসে গোলপোস্ট পেছনে রেখে বলের মুখোমুখি হলেন। বাতাসে ভাসতে থাকা বলকে নিচে নামতে না দিয়ে নিজেই মারলেন শূন্যে। অবিশ্বাস্য এক ঝাঁপ। গোটা শরীরকে ভাসিয়ে দিয়ে সেই অবস্থায় সজোরে কিক। ফুটবল ব্যাকরণে যার নাম ‘ওভারহেড’ কিংবা ‘বাইসাইকেল কিক’। এমন ঝুঁকিপূর্ণ শটে গোল হতেও পারে নাও পারে। কিন্তু রোনালদো এমন নিখুঁতভাবে শট নিলেন, গোলকিপারের হাত ছুঁয়ে বল জড়িয়ে গেল জালে। আল-নাসরের হয়ে সম্ভবত জীবনের অন্যতম সেরা গোলটি করে ফেললেন রোনালদো। স্টপেজ টাইমে সিআরসেভেনের করা এই গোল নিয়ে গেল সাত বছর পেছনে। ২০১৮ সালের এপ্রিলে জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ নকআউট ম্যাচে একই কায়দায় গোল করেছিলেন রোনালদো। সাত বছর পর তিনি একই রূপে গোল করে জানিয়ে দিলেন, এখনো দেওয়ার মতো অনেক কিছু বাকি আছে। পর্তুগালের হয়ে আগের ম্যাচে লাল কার্ড দেখে হতাশ হয়েছিলেন রোনালদো। তবে দল বিশ্বকাপে ওঠার কারণে এবার যেন আরো উজ্জীবিত তিনি। নিজের ষষ্ঠ বিশ্বকাপে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী অধরা ট্রফিটা ছুঁয়ে দেখতে চান। তার আগে রোনালদো আল-নাসরের সঙ্গে ট্রফি খরা ঘুচাতে চান। সেই লক্ষ্যে ভালোভাবে টিকে আছে দল। প্রো লিগে প্রথম ৯ ম্যাচের সবগুলো জিতে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল-নাসর। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
