|
মানিকগঞ্জের দৌলতপুরে ভোটারদের সাথে এনসিপি’র মনোনয়ন প্রত্যাশী: ওমর ফারুকের মতবিনিময়
কাউছার আহমেদ, দৌলতপুর
|
![]() মানিকগঞ্জের দৌলতপুরে ভোটারদের সাথে এনসিপি’র মনোনয়ন প্রত্যাশী: ওমর ফারুকের মতবিনিময় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার আহবায়ক ও মানিকগঞ্জ-১ আসনের নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী ওমর ফারুক। এ সময় প্রধান অতিথি ওমর ফারুক বলেন-আমরা নতুন ধারার রাজনীতি গড়তে অঙ্গিকার বদ্ধ। আমরা চাই সাধারণ জনতার কাতারে থেকে জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করতে। সন্ত্রাসী আর চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল বাজির রাজনীতির পর্ব শেষ করতে। তিনি আরো বলেন, আমারা যদি সংসদে যাই, তাহলে থাকবে না আমাদের কোন গাড়ি বহর কিংবা আগে পিছে মােটর সাইকেলের শোডাউন। কারণ এসবে মানুষ অতিষ্ঠ হয়। আমরা জনতার কাতারে থেকে কাদে কাদ মিলিয়ে এলাকায় শান্তির পরিবেশ সৃষ্টি করতে চাই। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোয়ন পেয়ে নির্বাচিত হলে মানিকগঞ্জ-১ আসন থেকে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করে উন্নয়নের ধারা শুরু করবো। তিনি বলেন, আমাদের রাজনীতি মানুষের জন্য। দেশের জন্য। সাধারণ জনগণের ভাগ্যোন্নয়নের জন্য। সাধারণ জনতার হয়ে কাজ করায় আমার প্রধান কাজ। আমি যদি দল থেকে মনোনীত হই এবং জনগণ যদি আমাকে শাপলা কলি মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে দলের ১৫ দফার অঙ্গীকার বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করব। যদি আমি নির্বাচিত নাও হই, তাহলেও আজীবন সাধারণ মানুষের পাশে থেকে কাজ করব, ইনশাআল্লাহ। এসময় আরও উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা এনপিপির যুগ্ম সমন্বয়কারী এ্যাড. মাহফুজুর রহমান, মানিকগঞ্জ জেলা এনপিপির সমন্বয়কারী এ্যাড. আমিনুল ইসলাম, সমন্বয়কারী কাজী হারুনুর রশীদ পিন্টু, সমন্বয়কারী কাজী মাশুকুর রহমান সহ জেলা উপজেলার বিভিন্ন ইউনিটির নেতৃবৃন্দ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
