|
ধানমণ্ডি ৩২- এ পুলিশ সদস্যকে লাথি, ভিডিও ভাইরাল
নতুন সময় প্রতিবেদক
|
![]() ধানমণ্ডি ৩২- এ পুলিশ সদস্যকে লাথি, ভিডিও ভাইরাল এ সময় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটে। সেখানে পুলিশের হামলার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক পুলিশকে ধাওয়া করছেন। এ সময় এক পুলিশ সদস্য পালাতে থাকলে তাকে পেছন থেকে লাথি মারেন এক যুবক। এ সময় ওই পুলিশ সদস্য রাস্তার পাশে পার্কিং করা মোটরসাইকেলের সঙ্গে গিয়ে ধাক্কা খান। পরে আবার নিজেকে সামলে নিয়ে তিনি পালিয়ে যান। পরে পেছন থেকে অনেকগুলো যুবককে ইট-পাটকেল ছুঁড়তে দেখা যায়। এর আগে, গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করার পর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ওই বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর চলতি বছরের ৫ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে একটি বুলডোজার এসে গুঁড়িয়ে দেয় ৩২ নম্বরের বাড়ি। সেদিন একটি এক্সকাভেটরও আসে সেখানে। তারও আগে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৩২ নম্বরের ঐতিহাসিক বাড়িটি আগুনে পুড়িয়ে দেয় ছাত্র-জনতা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
