|
চুমু না দেওয়া নিয়ে প্রেমিকার সাথে মনোমালিন্য, ভিডিও কলে রেখেই প্রেমিকের আত্মাহত্যা
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() চুমু না দেওয়া নিয়ে প্রেমিকার সাথে মনোমালিন্য, ভিডিও কলে রেখেই প্রেমিকের আত্মাহত্যা বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে কলাতলী এলাকার হোটেল ওয়ার্ল্ড বিচের ৫০৭ নম্বর কক্ষ থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। সৌরভ সিলেটের দক্ষিণ সুরমার মনিপুর এলাকার মোহাম্মদ মতিউর রহমানের ছেলে। এমসি কলেজের অনার্স প্রথম বর্ষে পড়তেন তিনি। বন্ধুদের সঙ্গে পাঁচজন মিলে সিলেট থেকে কক্সবাজারে ঘুরতে আসেন। পুলিশ জানিয়েছে, দুপুরে তারা হোটেলে ওঠার পর রাতে চার বন্ধু বাইরে কেনাকাটা করতে বের হয়ে যায়। সৌরভ একাই কক্ষে ছিলেন। পরে খবর পেয়ে ওই চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের আগে সৌরভের বন্ধু আবির জানান, রাতে সৌরভের প্রেমিকা শিপু ফোন দিয়ে জানান, ‘চুমু না দেওয়া নিয়ে মনোমালিন্যের জেরে ভিডিও কলে রেখেই সৌরভ আত্মহত্যা করছে।’ এ কথা শুনে বন্ধুরা দৌড়ে এসে দরজা ভেঙে কক্ষে ঢুকে সৌরভকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন। তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, গত দুই দিন ধরে সৌরভ ও তার প্রেমিকার মধ্যে মনোমালিন্য চলছিল। কথাকাটাকাটির এক পর্যায়ে ভিডিও কল চলাকালীনই সৌরভ আত্মহত্যা করেছেন বলে বন্ধুরা জানিয়েছে। সৌরভের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
