|
এপস্টিনের যৌন অপরাধের সঙ্গে ট্রাম্পের জড়িত থাকার তথ্য প্রকাশ
নতুন সময় ডেস্ক
|
![]() এপস্টিনের যৌন অপরাধের সঙ্গে ট্রাম্পের জড়িত থাকার তথ্য প্রকাশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ডেমোক্র্যাটরা সম্প্রতি এপস্টিনের মেইলে পাঠানো কয়েকটি ব্যক্তিগত বার্তা প্রকাশ করেছে। সেই বার্তাগুলোতে ট্রাম্পের নাম এবং তাকে ঘিরে ইঙ্গিতপূর্ণ কিছু মন্তব্য পাওয়া গেছে। ২০১১ সালে ঘনিষ্ঠ সহযোগী ঘিসলেন ম্যাক্সওয়েলকে পাঠানো এক ই-মেইলে এপস্টিন লিখেছিলেন, ‘কুকুরটা (ট্রাম্প) এখনো ঘেউ ঘেউ করেনি।’ একই বার্তায় তিনি আরো উল্লেখ করেন, ‘ট্রাম্প তার বাড়িতে এক নারী ভুক্তভোগীর (নাম প্রকাশ করা হয়নি) সঙ্গে রাত কাটাচ্ছেন।’ এ ছাড়া ২০১৯ সালে সাংবাদিক মাইকেল উলফকে পাঠানো আরেক বার্তায় এপস্টিন দাবি করেন, ‘ট্রাম্প ওই মেয়েদের সম্পর্কে জানত। তবে হোয়াইট হাউস এসব অভিযোগ পুরোপুরি ‘বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে জানিয়েছে। ![]() এপস্টিনের যৌন অপরাধের সঙ্গে ট্রাম্পের জড়িত থাকার তথ্য প্রকাশ ২০১৯ সালে জেলে থাকা অবস্থায় আত্মহত্যা করেন এপস্টিন। ওই বছর তার জন্মদিনে ট্রাম্পের পাঠানো শুভেচ্ছাবার্তা ও পুরনো ছবি প্রকাশের পর থেকেই দু’জনের সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। যদিও ট্রাম্পের দাবি, ৯০-এর দশকের পর থেকেই এপস্টিনের সঙ্গে তার আর কোনো যোগাযোগ ছিল না। পূর্বে একাধিক সাক্ষাৎকারে তার অপরাধ সম্পর্কে কিছু জানতেন না বলেও দাবি করেন ট্রাম্প। তবে ডেমোক্র্যাট সদস্যরা বলছেন, এপস্টিনের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতার আরো প্রমাণ তারা সামনে আনবেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
