|
টাঙ্গাইল ও ফেনীতে দুই বাসে আগুন
নতুন সময় ডেস্ক
|
![]() টাঙ্গাইল ও ফেনীতে দুই বাসে আগুন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় রাত ১২টার দিকে পাবনাগামী ‘বাংলা স্টার’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। গোড়াই হাইওয়ে থানার ওসি মো. সোহেল সারোয়ার জানান, দুর্ঘটনার কারণে ওই এলাকায় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট ছিল। এর মধ্যেই হঠাৎ বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি আরও জানান, চালক ও হেলপার জানিয়েছেন, বাসের পেছনে একটি শব্দ শোনার পরপরই আগুন ধরে যায়। পরে সবাই দ্রুত নেমে পড়ে নিরাপদে চলে যায়। অন্যদিকে, ফেনী-চট্টগ্রাম সড়কের মহিপালে রাত ৯টা ৫০ মিনিটের দিকে দাঁড়িয়ে থাকা রনি-রানা পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাসের ভেতরের সামনের অংশ পুড়ে যায়, তবে কেউ আহত হয়নি। ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়েছে। আগুনে বাসের ভেতরে সামনের অংশ পুড়ে গেছে। এটি নাশকতা হতে পারে। ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। এটি নাশকতার অংশ কিনা খতিয়ে দেখা হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
