ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
শেরপুরে ৩ বেকারি মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
প্রকাশ: Wednesday, 12 November, 2025, 5:04 PM

শেরপুরে ৩ বেকারি মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা

শেরপুরে ৩ বেকারি মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা

শেরপুরের নকলায় বিএসটিআই এর লাইসেন্স না থাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও সংরক্ষণের অপরাধে ৩টি বেকারির সংশ্লিষ্ট ব্যাক্তিদের ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (১২ নভেম্বর) দুপুরে নকলা পৌরসভার জালালপুর মহল্লায় রাতুল বেকারি, আল-মমিন বেকারি এবং আল-কাইয়ুম বেকারিতে ওই অভিযান পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান বিএসটিআই এর লাইসেন্স না থাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও সংরক্ষণের অপরাধে ৩টি বেকারির সংশ্লিষ্ট ব্যাক্তিদের ২৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে এধরণের অভিযান চলমান থাকবে বলেও জানান নির্বাহ মাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। অভিযানকালে বিএসটিআই এর ফিল্ড অফিসার ও নকলা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status