ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২ মে ২০২৬ ১৯ বৈশাখ ১৪৩৩
কানাডা থেকে ঢাকায় সামিত সোম, নেপাল ও ভারতের বিপক্ষে প্রস্তুতি শুরু আজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 12 November, 2025, 12:33 PM

কানাডা থেকে ঢাকায় সামিত সোম, নেপাল ও ভারতের বিপক্ষে প্রস্তুতি শুরু আজ

কানাডা থেকে ঢাকায় সামিত সোম, নেপাল ও ভারতের বিপক্ষে প্রস্তুতি শুরু আজ

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে কানাডা থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন জাতীয় দলের ডিফেন্ডার সামিত সোম।

আগামী ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে লড়বে লাল-সবুজের দল।

গত মঙ্গলবার রাতে কানাডা থেকে ঢাকায় পৌঁছান সামিত। তিনি কাভালরি এফসির হয়ে ১০ নভেম্বর পর্যন্ত খেলেছেন, এরপরই বিমানে চড়ে দেশে ফেরেন।

কানাডায় তখন তাপমাত্রা ছিল মাইনাস দুই ডিগ্রির আশেপাশে। সেখান থেকে ঢাকার ২০–২৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ আবহাওয়ায় মানিয়ে নেওয়া যে সহজ হবে না, তা স্বীকার করছেন জাতীয় দলের ফিটনেস কোচরাও। তবু বুধবার (১২ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে দলের অনুশীলনে যোগ দেবেন সমিত সোম।

বাংলাদেশের হয়ে সামিতের অভিষেক হয় গত ১০ জুন, সিঙ্গাপুরের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচেই (৯ অক্টোবর) তিনি গোল করে নজর কাড়েন। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে কতক্ষণ মাঠে রাখবেন কোচ হ্যাভিয়ের কাবরেরা, তা দেখার অপেক্ষা এখন।

এর আগে, মিডফিল্ডার হামজা চৌধুরী গত সোমবারই ঢাকায় এসে দলের অনুশীলনে যোগ দিয়েছেন। ফলে লাল-সবুজ শিবিরে এখন পূর্ণ শক্তির প্রস্তুতি চলছে নেপাল ও ভারতের মুখোমুখি লড়াইয়ের আগে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status