|
আলফাডাঙ্গায় উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে ৪৩ বছর পর সরকারি জায়গা উদ্ধার
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে ৪৩ বছর পর সরকারি জায়গা উদ্ধার মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিয়াজ মুস্তাফি চৌধুরী, এবং আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম। অভিযান চলাকালে সরকারি জায়গায় গড়ে ওঠা কয়েকটি মাংসের দোকান উচ্ছেদ করা হয়। এ সময় সহযোগিতায় ছিলেন পুলিশ, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা। উচ্ছেদ কাজে ব্যবহার করা হয় ফেকু (এক্সকাভেটর) মেশিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, সরকারি জায়গা দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও সরকারি সম্পত্তি রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান,উদ্ধারকৃত সরকারি জায়গা জনসেবামূলক কাজে ব্যবহার করা হবে। এখানে একটি ভ্যান স্ট্যান্ড স্থাপন করার পরিকল্পনা রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নিয়াজ মুস্তাফি চৌধুরী বলেন,দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি দাতব্য চিকিৎসা সংক্রান্ত জায়গা দখল হয়ে ছিল। আজকের অভিযানে প্রায় ৪৪ শতাংশ সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, ১৯৮২ সাল থেকে অর্থাৎ ৪৩ বছর পর এই সরকারি জায়গা উদ্ধার করা সম্ভব হয়েছে। দখলমুক্ত স্থানগুলো জনগণের কল্যাণে ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
