|
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় উখিয়া ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। তারা শরণার্থীদের জন্য চলমান শিশু সুরক্ষা, শিক্ষা ও কমিউনিটি সহায়তা কার্যক্রম পর্যালোচনা করেন। প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে ছিলেন ইইউ-ডিজি-ইকো ঢাকার হেড অব অফিস প্রধান ডাভিড জাপ্পা, হেড অব রিজিওনাল অফিস ব্যাংককের প্রধান সেগোলেন্স ডি বেকো, সুরক্ষা ও শিক্ষা বিষয়ক বিশেষজ্ঞ বুথালনা টোয়ানি, ইইউ-ডিজি-ইকো কক্সবাজারের প্রধান মাইক আহের্ন, কক্সবাজার অফিসের সহকারী কর্মকর্তা সাইমা শরমিন এবং রাসেল মেহেদী পারভেজ এ সময় সঙ্গে ছিলেন। পরিদর্শনের সময় তারা আইওএম ও ইউনিসেফের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন, কেসওয়ার্কার ও সুবিধাভোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং কমিউনিটি প্রোটেকশন কমিটির সঙ্গে আলোচনা করেন। এছাড়া তারা ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সি-১ ব্লকে অবস্থিত লার্নিং সেন্টারে পিতামাতা, ধর্মীয় নেতা ও কমিউনিটি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষামূলক কার্যক্রম ও কমিউনিটি অংশগ্রহণ প্রকল্পের বিষয়ে ব্রিফিং নেন। পরিদর্শন শেষে বিকালে প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করে কক্সবাজারের উদ্যেশে রওয়ানা দেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
