|
মিরপুর প্রেসক্লাবে কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত : এক মঞ্চে ঢাকার ৩টি আসনের বিএনপি প্রার্থীরা
নতুন সময় প্রতিবেদক
|
![]() মিরপুর প্রেসক্লাবে কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত : এক মঞ্চে ঢাকার ৩টি আসনের বিএনপি প্রার্থীরা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মিরপুর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও দৈনিক দ্য এক্সাম্পল পত্রিকার সম্পাদক মোঃ মিজানুর রহমান মোল্লা। অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি আমিরুজ্জামান আমির, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মারুফ হায়দার, প্রতিষ্ঠাতা সদস্য সেলিম রায়হান, উপদেষ্টা এইচ এম জামাল উদ্দিন, এবং অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তালুকদার রুমী, উপদেষ্টা মিরপুর প্রেসক্লাব ও নির্বাহী সম্পাদক দৈনিক পাঞ্জেরী, এবং সাংবাদিক আসাদুজ্জামান আসাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল হক, আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং বিএনপি মনোনীত প্রার্থী, ঢাকা-১৬ আসন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শফিকুল ইসলাম খান মিল্টন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং বিএনপি মনোনীত প্রার্থী, ঢাকা-১৫ আসন। সানজিদা ইসলাম তুলি, সংগঠক ‘মায়ের ডাক’ এবং বিএনপি মনোনীত প্রার্থী, ঢাকা-১৪ আসন। এ সময় উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি আমিরুজ্জামান আমির, সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম, সহ-সভাপতি জাকির হোসেন মোল্লা, প্রতিষ্ঠাতা সদস্য সেলিম রায়হান, এবং মিরপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ বিপুলসংখ্যক সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ। প্রধান বক্তা আমিনুল হক তার বক্তব্যে বলেন, একটি মহল ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে। তারা ইসলামের অপব্যাখ্যা ও মিথ্যাচার করে সাধারণ মুসলমানদের বিভ্রান্ত করছে। সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে এসব অপপ্রচার প্রতিরোধ করতে হবে। অপরাধী যদি বিএনপিরও কেউ হয়, তার বিরুদ্ধেও কলম চালাতে হবে নির্ভয়ে। তিনি আরও বলেন, গণতন্ত্র রক্ষায় সাহসী ভূমিকা নিতে হবে। সমাজের দুর্দশা ও অপশক্তির বিরুদ্ধে আপনার লেখনী হোক জনগণের ভাষা। অপসংবাদিকতা, ব্ল্যাকমেইল ও হয়রানিমূলক কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখুন। বিশেষ অতিথি সানজিদা ইসলাম তুলি ও শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত সাংবাদিক ও নেতাকর্মীদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। তারা আওয়ামী লীগের অপশক্তিকে প্রতিহত করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপির দপ্তর সম্পাদক এবিএম রাজ্জাক, সাংবাদিক মিজানুর রহমান মোল্লা, মারুফ হায়দার, তালুকদার রুমী, এস এম জহিরুল ইসলাম, জাকির হোসেন মোল্লা প্রমুখ। ‘কাউন্সিল ২০২৫’ অনুষ্ঠানে মিরপুর, মোহাম্মদপুর, কাজীপাড়া, পল্লবীসহ রাজধানীর বিভিন্ন এলাকার সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও ঐক্যের বার্তা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ইরিব্লকের সেচ মোটর চুরির ঘটনায় থানায় মামলা;গ্রেফতার-২
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
