|
দৈনিক নতুন সময়-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
নতুন সময় প্রতিবেদক
|
![]() দৈনিক নতুন সময়-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত রোববার (১৫ মার্চ) অল কমিউনিটি ক্লাবে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নতুন সময়ের সম্পাদক নাজমুল হক শ্যামল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রবাসী পল্লী গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মুহিদুর রহমান, ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ডঃ মোহাম্মদ সবুর খান, প্রবাসী পল্লী গ্রুপের পরিচালক মোহাম্মদ মাহবুবুর ফাহিম রহমান, স্বাস্থ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, দৈনিক দেশবার্তা সম্পাদক ও প্রকাশক মোঃ তোফায়েল আহমেদ এবং দৈনিক দেশ বার্তার নির্বাহী সম্পাদক সালেহ বিপ্লব। ![]() দৈনিক নতুন সময়-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, মোস্তাফিজুর রহমান ভূঁইয়া মিলন, আসাদুজ্জামান ভুট্টু, জিল্লুর রহমান, নুরুল মোস্তফা খোকন, এ আর মামুন খান, মোহাম্মদ শাহজাহান, বনানী থানার স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু, তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন, বাবুল গাজী প্রমুখ। ![]() দৈনিক নতুন সময়-এর ইফতার মাহফিল অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথিরা দৈনিক নতুন সময় পত্রিকাটির অগ্রযাত্রা ও সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে পাঠকের আস্থা ধরে রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রত্যাশা ব্যক্ত করেন। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
