ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
ভূরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 10 November, 2025, 9:48 PM

ভূরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

ভূরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক সেবনের অভিযোগে তাজেল মিয়া (২৫) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ নভেম্বর) সন্ধায় তাকে এ কারাদণ্ড দেয়া হয়। তিনি উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের  বহলকুড়ি গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ। 

জানা যায়, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশের সহায়তায় কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য অধিদপ্তর অভিযান পরিচালনা করে চর ভুরুঙ্গামারী ইউনিয়নের বহলকুড়ি গ্রামের নিজ বাড়ীতে তাজেল মিয়া নামের ওই যুবককে মাদক সেবনকালে হাতেনাতে আটক করে।

পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ জন মিত্র ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক সেবনের দায়ে ওই যুবককে ৬ মাসের কারাদণ্ড এবং নগদ ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status