ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
পুরান ঢাকায় গুলিতে নিহত কে এই মামুন?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 10 November, 2025, 6:52 PM

পুরান ঢাকায় গুলিতে নিহত কে এই মামুন?

পুরান ঢাকায় গুলিতে নিহত কে এই মামুন?

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি বলেন, ‘আজ একটি মামলার শুনানিতে তার হাজির হওয়ার কথা ছিল।’

রাজধানীর পুরান ঢাকার ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের গেটের সামনে আজ (১০ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা তারিক সাইফ মামুন (৫৫) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। পুলিশের তথ্যমতে, মামুন একজন 'শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী এবং ইমন-মামুন গ্রুপের নেতা ছিলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার মল্লিক আহসান উদ্দিন সামি বলেন, 'আজ একটি মামলার শুনানিতে তার হাজির হওয়ার কথা ছিল।'

পুলিশের তথ্য অনুযায়ী, 'ঢাকা আন্ডারগ্রাউন্ড সন্ত্রাসী দল ইমন-মামুন ঢালিউডের নায়ক সোহেল চৌধুরী হত্যা এবং প্রাক্তন সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ভাই টিপু আহমেদ হত্যার সঙ্গে জড়িত। এই দলের ইমন বর্তমানে পলাতক। মামুন আজ মামলায় হাজিরা দিতে গিয়েছিলেন।'

আরেকটি পুলিশ সূত্র সোহেল চৌধুরী হত্যা মামলায় মামুনকে আসামি করার বিষয়টি নিশ্চিত করেছে। তবে মামুনের চাচাতো ভাই হাফিজ বলেন, 'আমার চাচাতো ভাই একজন সাধারণ মানুষ ছিলেন। কে বা কেন তাকে হত্যা করেছে তা আমার জানা নেই। তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন না।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status