|
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে আধুনিক উন্নয়নশীল রাষ্ট্র: ড. এম এ কাইউম
নতুন সময় প্রতিবেদক
|
![]() তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে আধুনিক উন্নয়নশীল রাষ্ট্র: ড. এম এ কাইউম একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনী এলাকা থেকে দুর্নীতি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাং নির্মূল করাই হবে তার প্রথম অঙ্গীকার। তিনি বলেন, যুবসমাজকে কারিগরি ও সৃজনশীল শিক্ষায় প্রশিক্ষিত করে মানবসম্পদে পরিণত করব। দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। ড. কাইউম আরও বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রণোদনা প্রদান, সহজ শর্তে ব্যাংক ঋণ ও শিল্পে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে এলাকার বেকারত্ব দূর করার উদ্যোগ নেওয়া হবে। দলীয় মনোনয়ন পাওয়ার পর তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে তিনি ঢাকা-১১ আসনের উন্নয়নে নয় দফা অগ্রাধিকার পরিকল্পনা তুলে ধরেন ১. সুশাসন ও জবাবদিহিতা, ২. শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান, ৩. নাগরিক অবকাঠামো ও সেবা, ৪. স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা, ৫. অর্থনীতি ও বাজার মনিটরিং, ৬. নারী ও শিশুদের বিশেষ সুবিধা, ৭. অনগ্রসর জনগোষ্ঠীর নাগরিক সুবিধা, ৮. কৃষি ও কৃষকের উন্নয়ন কর্মসূচি, ৯. ত্যাগী নেতাদের মূল্যায়ন ও সঠিক কমিটি গঠন। তিনি বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগের অবর্ণনীয় জুলুম-নির্যাতন সহ্য করেও আমি জনগণের পাশে ছিলাম। আগামী দিনেও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। সাবেক কমিশনার ড. কাইউম জানান, ১৯৯৬ সালে তার পরিকল্পনা ও তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে বাড্ডা অঞ্চলের গ্যাস, পানি, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা রাজউকের আওতায় এনে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়। আগামী নির্বাচনে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সকল উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধ থেকে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। জনগণের সুচিন্তিত রায়ই আমাদের শক্তি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বাংলাদেশ হবে একটি আধুনিক উন্নয়নশীল রাষ্ট্র এবং গণতন্ত্রের রোল মডেল। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন সিনিয়র সাংবাদিক শেখ ফরিদ উদ্দিন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ময়মনসিংহে চাঁদা না পেয়ে ড্রেজার লুট: দুই শতাধিক দুর্বৃত্তের ‘ফিল্মি স্টাইলে’ হামলা
ইতালির যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের যুবক, অবশেষে বাড়িতে এলো নৌকাডুবির খবর
ড্যাজেল মোবাইল শপের মালিক দিদারের বিরুদ্ধে অর্থপাচার–চোরাচালান অনুসন্ধানে দুদক
আপোসহীন মমতাময়ী মা বেগম জিয়ার সুস্থতা দেশের জন্য বড় প্রয়োজন: এমপি প্রার্থী বাপ্পী
