|
সোহান ঝড়ে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
|
![]() সোহান ঝড়ে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ শুরুতে ব্যাট করে বাংলাদেশ ঝড় তোলে রীতিমতো। ২১ বলে ৮৫ রানের জুটি গড়েন দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলম। ১৩ বলে ৫৪ রান করে বাধ্যতামূলক অবসরে যেতে হয় সোহানকে। জিসান আউট হন ৭ বলে ২৪ রান করে। অধিনায়ক আকবর অবশ্য তাল মেলাতে পারেননি, ৬ বলে করেছেন ৫ রান। শেষ দিকে ৮ বলে ২৭ রান করে দলকে বড় সংগ্রহ এনে দেন মোসাদ্দেক হোসেন সৈকত। ৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে বাংলাদেশ। জবাবে ৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৩ রান করে প্রোটিয়ারা। তাদের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন আব্দুল্লাহ বায়োমি। ফন স্কাভিচ করেন দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান। দুটি করে উইকেট নেন আবু হায়দার রনি ও জিসান আলম। আকবর আলি একটি উইকেট নেন, রকিবুল হাসানও একটিই উইকেট পেয়েছেন। বাংলাদেশ প্লেট ফাইনাল খেলবে হংকংয়ের বিপক্ষে। কিছুক্ষণ পরই শুরু হবে এই ম্যাচ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ডিআরইউর আয়োজনে এবং মৌসুমী ইন্ডষ্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় কিউট-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৬ এর পুরস্কার বিতরণ
স্বর্গের পাথর ও সোনার খনি: নিয়ন্ত্রণ কখনো সেনাবাহিনীর কখনো সশস্ত্র গোষ্ঠীর, নেপথ্যে কী?
১২ হাজার টন কমলার খোসা ফেলা হয়েছিল জঙ্গলে, ১৬ বছর পর সেখানে কী হলো?
ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, আর কী যুক্ত হলো, কী বাদ গেল?
