|
ভাইরাল হওয়া সেই ছিনতাইয়ের হোতা সেনা অভিযানে গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
|
![]() ভাইরাল হওয়া সেই ছিনতাইয়ের হোতা সেনা অভিযানে গ্রেপ্তার শনিবার (৮ নভেম্বর) দিনগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। বসিলা আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গত ৬ সেপ্টেম্বর এক যুবককে ছিনতাইয় করে তার ব্যাগ, ল্যাপটপ ও মোবাইল নেওয়ার ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এবং ভিডিওটি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। উক্ত ভিডিওর ভিত্তিতে সম্ভাব্য ছিনতাইকারীদের পরিচয় নির্ণয় করতে থাকে সেনাবাহিনী। এদিকে এই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে উক্ত ছিনতাইকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। গতকালই তাদের একজন পুনরায় ঢাকাতে ফেরত আসে, সাথে সাথেই তাকে গ্রেপ্তারে অভিযানে নামে বসিলা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা। অভিযান চলাকালে সেনা টহল দল শাওন (১৯) নামের মূল অভিযুক্ত ছিনতাইকারীকে তার সহযোগী মোহিম আহমেদ (২৪), জুয়েল (২৫) ও আশিব (২৪)-সহ আটক করে। জিজ্ঞাসাবাদে শাওন স্বীকার করে যে তিনিই ভাইরাল হওয়া ভিডিওটির ব্যক্তি এবং সে তার ব্যবহৃত দেশিয় অস্ত্র সেনা টহল দলের কাছে হস্তান্তর করে। আটককৃত চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, মোহাম্মদপুর এলাকায় কেউ কোন অপরাধ করলে সে আজ হোক অথবা কাল হোক ধরা পড়বে এবং আইনের আওতায় আসবেই। ইতিপূর্বে যত ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম হয়েছে, তাদের অধিকাংশই আমাদের কাছে অথবা পুলিশ - র্যাবের কাছে গ্রেপ্তার হয়েছে। যারা পালিয়ে আছে তাদের খুজে বের করে গ্রেপ্তারের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
