|
শাকিব খানের প্রতি মিনিটের দাম কতো?
নতুন সময় ডেস্ক
|
![]() শাকিব খানের প্রতি মিনিটের দাম কতো? সামাজিক মাধ্যমে গুঞ্জন রটেছে, এই আয়োজনে শাকিব খান ২০ মিনিটের জন্য পারিশ্রমিক নিয়েছেন ৩৫ লাখ টাকা! যদি এই গুঞ্জন সত্যি হয়, তবে হিসাবটি দাঁড়ায় চমকে ওঠার মতো। অর্থাৎ, প্রতি মিনিটের জন্য শাকিব খান নিয়েছেন পৌনে দুই লাখ টাকা। অল্প সময়ের এই উপস্থিতির খবর এবং পারিশ্রমিকের অঙ্ক মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে জনপ্রিয় উপস্থাপক ও রেডিও জকি গোলাম কিবরিয়া একটি ফেসবুক পোস্টের মাধ্যমে প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, ‘বাংলাদেশের সুপারস্টার সময় দিয়েছে ২০ মিনিট। পেমেন্ট নিয়েছে ৩৫ লাখ। কাজ ছিল একটা ব্র্যান্ড প্রোমোটের! কোথাও সেই ব্র্যান্ডের নাম নেই ফেসবুকে। এমন কী সুপারস্টারের কোথাও ব্র্যান্ড ট্যাগ দেখিনি। সবাই আছে তার গোঁফ আর লুক নিয়ে। ইন্টারেস্টিং। কোন এজেন্সি করেছে এই ইভেন্ট ম্যানেজমেন্ট?’ এদিকে, শাকিব খান শনিবার (৮ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুকে বনানীর সেই আলোচিত ইভেন্টের কয়েকটি ছবি পোস্ট করেছেন। তবে, প্রতি মিনিটে পৌনে দুই লাখ টাকা বা মোট ৩৫ লাখ টাকা পারিশ্রমিক নেওয়ার বিষয়টি শাকিব সংশ্লিষ্ট কেউ বা তার তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তা সত্ত্বেও বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছেই। বর্তমানে শাকিব খান ‘সোলজার’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। সাকিব ফাহাদ পরিচালিত এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা। সিনেমাটি আগামী বছর মুক্তির কথা রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
