|
চট্টগ্রামের হালিশহরে ছুরিকাঘাতে যুবক নিহত
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() চট্টগ্রামের হালিশহরে ছুরিকাঘাতে যুবক নিহত নিহত যুবক সেখানকার একটি লোহার ডিপোতে কর্মরত ছিল বলে জানা যায়। নিহতের বোন জানান, শুক্রবার রাত ৯টার দিকে আকবরকে একটি মোটরসাইকেলযোগে এসে ৪ থেকে ৫ জনের একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। সেখানে আরও লোকজন থাকলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি। পরে তারা ছুরিকাঘাত করে স্থান ত্যাগ করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। দুর্বৃত্তদের মধ্যে কয়েকজনকে চিনতে পেরেছে স্থানীয় দোকানদাররা। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানান, হালিশহর থেকে ছুরিকাঘাতে গুরুতর আহত আকবর নামে এক যুবককে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এদিকে এ বিষয়ে জানতে হালিশহর থানার ওসি জাকির হোসেন মুঠোফোনে জানান এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
