|
দেশে আসুসের নতুন এক্সপার্ট সিরিজের ডিভাইস উন্মোচন
নতুন সময় ডেস্ক
|
![]() দেশে আসুসের নতুন এক্সপার্ট সিরিজের ডিভাইস উন্মোচন আসুস জানিয়েছে, ছোট ও মাঝারি ব্যবসা, বড় কর্পোরেশন, সরকারি দপ্তর এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজন মাথায় রেখে এই সিরিজ ডিজাইন করা হয়েছে। ল্যাপটপগুলোতে আছে কোপাইলট প্লাস সুবিধা, এক্সপার্টগার্ডিয়ান আইটি ব্যবস্থাপনা এবং এন্টারপ্রাইজ-গ্রেড এনক্রিপশন, যা কাজকে আরও সহজ ও নিরাপদ করে তুলবে। মিলিটারি গ্রেডের স্থায়িত্ব মানে তৈরি এসব ডিভাইসে রয়েছে এনএফসি লগইন, ওয়েবক্যাম প্রাইভেসি শাটার, এসএসডি-স্তরের সিকিউরিটি, এবং পরিবেশবান্ধব ইপিইএটি সার্টিফিকেশন। পাশাপাশি এতে বিল্ট-ইন এআই টুলস ও উন্নত কনফারেন্সিং ফিচার যুক্ত করা হয়েছে, যা পেশাগত ও শিক্ষামূলক কাজে সহায়ক হবে। আসুসের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কমার্শিয়াল জেনারেল ম্যানেজার, বিজনেস সিস্টেম গ্রুপের রেক্স লি বলেন, আসুস দীর্ঘদিন ধরে ওলেড ল্যাপটপ, এআই পিসি ও গেমিং ডিভাইসে উদ্ভাবন এনেছে। এই সাফল্যের মূল ভিত্তি হলো নিরবচ্ছিন্ন উদ্ভাবন ও গুণগত মান বজায় রাখা। বাংলাদেশে এক্সপার্ট সিরিজ চালুর মাধ্যমে আমরা ব্যবসায়িক গ্রাহকদের ক্ষেত্রেও একই সাফল্য অর্জন করতে চাই। আগামী মাস থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে আসুসের এক্সপার্ট সিরিজের ল্যাপটপ। দাম শুরু হবে ৪৯,৫০০ টাকা (এক্সপার্টবুক পি১) থেকে, এক্সপার্টবুক পি৩ এর দাম ১,০৭,০০০ টাকা, এবং এক্সপার্টবুক পি৫ এর দাম শুরু ১,৪০,৮০০ টাকা থেকে। গ্রাহকদের জন্য থাকছে কমার্শিয়াল সাপোর্ট ও ৩ বছরের আন্তর্জাতিক ওয়ারেন্টি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ময়মনসিংহে চাঁদা না পেয়ে ড্রেজার লুট: দুই শতাধিক দুর্বৃত্তের ‘ফিল্মি স্টাইলে’ হামলা
ইতালির যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের যুবক, অবশেষে বাড়িতে এলো নৌকাডুবির খবর
ড্যাজেল মোবাইল শপের মালিক দিদারের বিরুদ্ধে অর্থপাচার–চোরাচালান অনুসন্ধানে দুদক
আপোসহীন মমতাময়ী মা বেগম জিয়ার সুস্থতা দেশের জন্য বড় প্রয়োজন: এমপি প্রার্থী বাপ্পী
