|
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গৃহবধূ রহস্যজনক ভাবে নিখোঁজ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামের ফুলবাড়ীতে গৃহবধূ রহস্যজনক ভাবে নিখোঁজ পরিবারের লোকজন ধারনা করছে বিলের পানিতে পড়ে গৃহবধুর মৃত্যু হতে পারে। এজন্য তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল বিলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত গৃহবধূর কোন খোঁজ খবর পাওয়া যায়নি। জানা যায়, নিখোঁজ গৃহবধূ শাফিয়া বেগম উপজেলার দাসিয়ারছড়া সমন্বয়টারী ধোঁপার কুড়া (বিল) এলাকার আফসার আলীর স্ত্রী। পরিবারের লোকজন ও স্থানীয়রা সূত্রে জানায়, শাফিয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। বিভিন্ন জায়গায় চিকিৎসা করার পরও তার কোনো অগ্রগতি। হয়নি। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে স্বজনরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া পায়নি। একপর্যায়ে দাসিয়ারছড়া সমন্বয়টারী ধোঁপার কুড়ার (বিল) পাড়ে তার ব্যবহৃত জুতা পরে থাকতে দেখেন স্থানীয়রা। পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন অনেক খুঁজে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। বিকেল সাড়ে পাঁচটার দিকের রংপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ওই বিলে গিয়ে উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। ফুলবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
