ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীকে জরিমানা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 October, 2025, 12:45 PM

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীকে জরিমানা

পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে ২ ব্যবসায়ীকে জরিমানা

খুলনার পাইকগাছায় ভেজাল বিরোধী অভিযানে ২ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার কপিলমুনি ইউপির আগড়ঘাটা বাজারের বিভিন্ন মুদি দোকানে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।

অভিযানে মুদি দোকানে পেট্রোল,অকটেন বিক্রয় ও মূল্য তালিকা না থাকা সহ বিভিন্ন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ব্যবসায়ী রাইহান ও সাহেব আলী গাজীকে ২ হাজার করে ২ ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন।

এ সময় ধুমপানের বিজ্ঞাপন পুড়িয়ে নষ্টসহ মেয়াদোত্তীর্ণ খাদ্যপর্ণ নষ্ট করা হয়। এসময় উপস্থিত ছিলেন, প্রসিকিউশন অফিসার উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা উদয় কুমার মন্ডল,পেশকার তুহিন বিশ্বাস, আনসার সদস্য, হিরন্ময় ব্যানার্জি প্রমূখ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status