ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
কালিগঞ্জে নদীপথে বাংলাদেশ প্রবেশে ভারতীয় নাগরিক আটক
মোঃ আলফাত হোসেন
প্রকাশ: Wednesday, 29 October, 2025, 9:02 PM

কালিগঞ্জে নদীপথে বাংলাদেশ প্রবেশে ভারতীয় নাগরিক আটক

কালিগঞ্জে নদীপথে বাংলাদেশ প্রবেশে ভারতীয় নাগরিক আটক

বিশেষ কৌশলে সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তের নদী পেরিয়ে বাংলাদেশ প্রবেশে বীরেশ্বর দাশগুপ্ত (৪৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১১টার দিকে তাকে আটক করা হয়।

আটক বীরেশ্বর দাশগুপ্ত ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণার মধ্যমগ্রাম থানার বাসিন্দা। বিজিবি সূত্রে জানা যায়, বীরেশ্বর একটি বড় স্টিলের ট্যাংকের ভেতরে বসে লগি ও বৈঠার সাহায্যে ইছামতি ও কালিন্দী নদী অতিক্রম করে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেন। ট্যাংকের চারপাশে পাঁচ লিটারের খালি পানির বোতল বাঁধা ছিল, যা ভেসে থাকতে সহায়তা করছিল।

স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে বসন্তপুর সীমান্ত পেরিয়ে কাঁকশিয়ালী নদী ধরে প্রায় দুই কিলোমিটার ভেসে এসে নাজিমগঞ্জ খেয়াঘাট এলাকায় পৌঁছান তিনি। ট্যাংকটি দেখে সন্দেহ হলে স্থানীয়রা কাছে গিয়ে ভেতরে একজন মানুষ দেখতে পান। পরে তাকে আটক করে বসন্তপুর বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়।

কালিগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, বিজিবি আটক করে তাকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status