ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
নলডাঙ্গায় কৃষি পণ্যে অনিয়ম: তিন ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা
মোঃ রাসেল, নাটোর
প্রকাশ: Wednesday, 29 October, 2025, 9:00 PM

নলডাঙ্গায় কৃষি পণ্যে অনিয়ম: তিন ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা

নলডাঙ্গায় কৃষি পণ্যে অনিয়ম: তিন ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা

নাটোরের নলডাঙ্গায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ কৃষিপণ্য বিক্রির অভিযোগে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৯ অক্টোবর) কৃষি বিভাগ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার মো. রাকিবুল হাসান। উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাজ্জাদ হোসাইন, মো. নাহিদুল ইসলাম এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।

অভিযানে মেয়াদোত্তীর্ণ বীজ সংরক্ষণের দায়ে সেলিম বীজ ভান্ডারকে ৫,০০০ টাকা, মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার অপরাধে আরপি ভ্যারাইটি স্টোরকে ১০,০০০ টাকা, এবং স্থানীয় জাতের ধান ‘সুবর্ণ লতা’ নামে নিম্নমানের বীজ বিক্রির অভিযোগে রবিউল বীজ ভান্ডারকে ২০,000 টাকা জরিমানা করা হয়।

কৃষি বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, কৃষিপণ্যের মান রক্ষা ও ভোক্তা সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status