|
বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা
জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা
|
![]() বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা বুধবার (১৫ অক্টোবর) জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সায়েদুর রহমান মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা উপপরিচালক সঞ্জীত কুমার দাস, সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, সুশীলনের উপপরিচালক জি এম মনিরুজ্জামান প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, প্রতিবন্ধী সাহায্য কেন্দ্র সাতক্ষীরার কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডা. এস এম হাবিবুর রহমান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. শরীফুল ইসলাম, সাতক্ষীরা জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য প্রফেসর আব্দুল ওয়ারেছ, নবজীবনের সভাপতি শামসুল আলম খান, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান, জেলা অন্ধ ও পুনর্বাসন কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ। আলোচনা সভা শেষে ৫জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সাদাছড়ি ও সমাজসেবা ভুক্ত ২৩টি প্রতিষ্ঠানের মাঝে চেক বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
