ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১ নভেম্বর ২০২৬ ● ১৫ কার্তিক ১৪৩৩
উজিরপুরে সন্ধ্যা নদীতে মা-ইলিশ নিধন রক্ষায় অভিযান আবারও ৩ জেলের সাজা
এ এইচ অনিক
প্রকাশ: Wednesday, 15 October, 2025, 4:27 PM

উজিরপুরে সন্ধ্যা নদীতে মা-ইলিশ নিধন রক্ষায়  অভিযান আবারও ৩ জেলের সাজা

উজিরপুরে সন্ধ্যা নদীতে মা-ইলিশ নিধন রক্ষায় অভিযান আবারও ৩ জেলের সাজা

বরিশাল জেলার উজিরপুরে সন্ধ্যা নদীতে মা-ইলিশ নিধন অভিযানে ৩ জেলের সাজা ও ১৭শত মিটার অবৈধ জাল জব্দ করেছে এসিল্যান্ড। ১৫ অক্টোবর বুধবার ভোরে সন্ধ্যা নদীতে উজিরপুর উপজেলা প্রশাসন,উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও উজিরপুর মডেল থানা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডল মোবাইল কোর্ট পরিচালনা করে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা-ইলিশ আহরণ করার অপরাধে ৩ অসাধু জেলেকে মৎস্য সুরক্ষা আইন ১৯৫০ এর ৫(১) ধারা অনুযায়ী ৭দিনের কারাদণ্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার,উজিরপুর মডেল থানা পুলিশ। এদিকে উজিরপুরের সন্ধ্যা নদীতে  মা-ইলিশ নিধন রক্ষায় কঠোর অভিযান অব্যাহত থাকায় এবং একের পর এক জেলেদের সাজা ও বিপুল পরিমান অবৈধ জাল জব্দ করায় উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল ও উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status