|
কয়রায় নদীর ভাঙন কবলিত এলাকা থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন
মোঃ আলফাত হোসেন
|
![]() কয়রায় নদীর ভাঙন কবলিত এলাকা থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন এর ফলে হুমকির মুখে পড়েছে বেড়িবাঁধসহ স্থানীয়দের ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। এর প্রতিবাদে ও ভাঙন কবলিত এলাকা হতে বালু উত্তোলন বন্ধের দাবিতে সোমবার (১৩) দুপুরে হরিণখোলা বেঁড়িবাধে মানববন্ধন করেছে স্থানীয়রা। এ সময় বক্তব্য রাখেন ইউপি সদস্য শেখ আবুল কালাম, জামায়াত নেতা মাওলানা আব্দুল হাই, স্থানীয় সমাজ সেবক শেখ রাশেদ, শেখ কেরামত আলী, আবু হানিফা প্রমুখ। বক্তারা বলেন, এক শ্রেণীর অসাধু চক্র প্রতিনিয়ত বালু উত্তোলন করছে। যা উপকূলীয় এলাকার জন্য হুমকির কারণ হয়ে দাড়িয়েছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
