|
ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংক গ্রাহকদের জন্য আনোয়ার ল্যান্ডমার্কের বিশেষ ছাড়
নতুন সময় ডেস্ক
|
![]() ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংক গ্রাহকদের জন্য আনোয়ার ল্যান্ডমার্কের বিশেষ ছাড় এই অংশীদারিত্বের আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেড থেকে ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে বিশেষ মূল্য ছাড় সুবিধা পাবেন, যা তাদেরকে দেশের প্রিমিয়াম রিয়েল এস্টেট প্রকল্পে বিনিয়োগের সুযোগ আরও সহজলভ্য করবে। চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন এম. নাজিম এ. চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন মোহাম্মদ ফাসিউল মওলা, চিফ এক্সিকিউটিভ অফিসার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মামুর আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন, প্রাইম ব্যাংক; এবং এ. জেড. এম. তানভীর আহাদ, জেনারেল ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং, আনোয়ার ল্যান্ডমার্ক লিমিটেড সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের লাইফস্টাইল ভিত্তিক মানসম্পন্ন সেবা ও আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, যা গ্রাহকদের স্বপ্নপূরণে সহায়ক ভূমিকা রাখবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
