|
সোনারগাঁওয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সমন্বয় সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() সোনারগাঁওয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সমন্বয় সভা অনুষ্ঠিত মঙ্গলবার ১৪ অক্টোবর সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা: সুমাইয়া ইয়াকুব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান। উক্ত সভায় ডাঃ সুমাইয়া ইয়াকুব টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন ২০২৫ বিষয়ক কো-অর্ডিনেশন প্রসঙ্গে বলেন, ১২ অক্টোবর ২০২৫ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্লে,নার্সারী/ কিন্ডারগার্টেন হতে ৯ম ও সমমান শ্রেনীর ছাত্র - ছাত্রী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিকা দেওয়া শুরু হয়েছে। স্বাস্থ্য বিভাগের সকল কর্মসূচীতে সকলের সার্বিক সহযোগিতা ও পরামর্শ বিশ্বে সুনাম অর্জনসহ ক্যাম্পেইনটি বিশেষ ভুমিকা রাখবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশু এবং প্রাক- প্রাথমিক থেকে নবম শ্রেণী ও সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। এই টিকা পেতে আজই জন্ম নিবন্ধন সনদের তথ্য (১৭ ডিজিট( দিয়ে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে নিবন্ধন করে সম্প্রসারিত টিকাদান কর্মসূচীতে অংশগ্রহণ করার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংবাদ কর্মীরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
