সুস্থ দেহে সুস্থ মন তাই খেলাধুলা ও শরীর চর্চাকে উৎসাহিত করতে কাতার সরকার প্রতি বছর ফেব্রুয়ারির দ্বিতীয় মঙ্গলবার জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করে থাকে। এ উপলক্ষে গত মঙ্গলবার ১২ ফেব্রুয়ারি সকল শ্রেণী পেশার কাতারি নাগরিক ও অভিবাসীদের অংশগ্রহণের মাধ্যমে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করেছে কাতার।
এই বছর দিবসটি এসেছে একটি আনন্দগন মুহূর্তে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০১৯ এশিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে কাতার চ্যাম্পিয়ন হয়েছে।
জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করেছে কাতার
এই বছর অষ্টম তম জাতীয় ক্রিড়া দিবস উদযাপন করেছে কাতার। কাতারে জাতীয় ক্রিড়া দিবসের সূচনা শুরু হয় আমিরি দেওয়ান সিদ্ধান্ত নং ৮০ এর ২০১১ সালের বাস্তবায়নের মাধ্যমে এবং এই ধারা নির্ধারণ করে যে, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করার জন্য প্রতি বছর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় মঙ্গলবার জাতীয় ক্রিড়া দিবস উদযাপন করা হবে। ২০১২ সালে কাতারে প্রথম জাতীয় ক্রিড়া দিবস উদযাপন করা হয়েছিল।
দিবসটি উপলক্ষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রনালয়।
এছাড়া কাতার অলিম্পিক কমিটি, কতার স্পোর্টস ফেডারেশন, কাতার বক্সিং ও রেস্টলিং ফেডারেশন, কাতার অ্যাথলেটিকস ফেডারেশন, কাতার গল্ফ অ্যাসোসিয়েশন, কাতার সুইমিং এসোসিয়েশন বিভিন্ন প্রতিযোগিতা সংগঠিত করেছে। অনুষ্ঠিত প্রতিযোগিতায় আল বিদা পার্কে ছিলো মজাদার দৌড় এবং বিশেষ আয়োজন ছিল এসপায়ার জোন, কাতারা ও কর্নিশে।
এই দিবসটি একটি অনন্য উদ্যোগ যা মানুষের জীবনে খেলাধুলার গুরুত্বকে উৎসাহ প্রদান করে। এছাড়া কাতারের জাতীয় ভিশন ২০৩০ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।