ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ৩০ অক্টোবর ২০২৬ ● ১৪ কার্তিক ১৪৩৩
গাজীপুরে ডাকাতি রোধ ও সড়কে নিরাপত্তার দাবিতে মানববন্ধন
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Saturday, 4 October, 2025, 1:45 PM

গাজীপুরে ডাকাতি রোধ ও সড়কে নিরাপত্তার দাবিতে মানববন্ধন

গাজীপুরে ডাকাতি রোধ ও সড়কে নিরাপত্তার দাবিতে মানববন্ধন

ডাকাতি বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। আজ বৃহস্পতিবার (২অক্টোবর) সকালে মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডের চত্বর বাজার টু বনখড়িয়া রোডে এলাকাবাসীর অংশগ্রহণে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অভিযোগ রয়েছে, প্রায় ৮-১০ বছর ধরে এ সড়কে গজারি গাছ ফেলে ডাকাতি, ছিনতাই, হামলা ও খুনের মতো ঘটনা ঘটে আসছে। নিয়মিতভাবে ১০ গ্রামের প্রায় ৫০-৬০ হাজার মানুষ চলাচল করলেও আশপাশে ক্যান্টনমেন্ট ও র‍্যাব ক্যাম্প থাকলেও থামছে না লুটপাট। গত ১৫ দিনে দুইজনকে কুপিয়ে হত্যা এবং একাধিক লুটের ঘটনা ঘটেছে এ সড়কে।

এলাকাবাসীর অভিযোগ, শিশুদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে, কলেজ ও বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা সন্ধ্যার পর এ সড়ক ব্যবহার করতে ভয় পাচ্ছে। পরিত্যক্ত পুলিশ ক্যাম্প কার্যত অকার্যকর হয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, আইনশৃঙ্খলা বাহিনী লোকবল সংকটের কথা জানালেও দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে এলাকাবাসি জোড় দাবি জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status