ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
এক মাসের বেতন ও কারখানা খোলার আশ্বাসে গাজীপুরে শ্রমিক আন্দোলন প্রত্যাহার
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Monday, 29 September, 2025, 8:42 PM

এক মাসের বেতন ও কারখানা খোলার আশ্বাসে গাজীপুরে শ্রমিক আন্দোলন প্রত্যাহার

এক মাসের বেতন ও কারখানা খোলার আশ্বাসে গাজীপুরে শ্রমিক আন্দোলন প্রত্যাহার

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের শিমুলতলী গ্রামে বকেয়া বেতনের দাবিতে গার্ডেনিয়া ওয়ার লিমিটেড কারখানার শত শত শ্রমিক সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শিমুলতলী-বরমী আঞ্চলিক সড়ক অবরোধ করে আধা ঘণ্টা বিক্ষোভ করেছেন।

খবর পেয়ে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে কারখানার সামনে নিয়ে আসলে তারা কারখানার সামনে অবস্থান নিয়ে তাদের দাবি আদায়ে বিক্ষোভ করেন।

শ্রমিকদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ আগস্ট ও চলতি মাসের বেতন এখনও পরিশোধ করেনি। এছাড়া, তারা দাবি করেন যে মালিকপক্ষ গোপনে কারখানা অন্যত্র বিক্রি করার চেষ্টা করছে, যার কারণে শ্রমিকদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

কারখানার সুইং সেকসনের অপারেটর সাথি বলেন, শ্রমিকদের চলতি মাস সহ তিন মাস এবং অফিস স্টাফদের নয় মাসের বেতন বকেয়া রয়েছে। তাই আজকে সকাল থেকে বেতন পরিশোধের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

প্রায় পাঁচ শতাধিক শ্রমিক এ বিক্ষোভে অংশ নেন। তারা রাস্তার দুই পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন, ফলে ওই আঞ্চলিক সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। শ্রমিকদের হাতে ছিল প্ল্যাকার্ড ও ব্যানার, যেখানে লেখা ছিল “বকেয়া বেতন পরিশোধ কর”, “কারখানা বিক্রি বন্ধ কর”, ইত্যাদি।

একাধিক শ্রমিক জানান, পরিবার-পরিজন নিয়ে তারা চরম অর্থকষ্টে রয়েছেন। তাদের বেতনের উপরেই সংসার চলে, অথচ মাস শেষ হয়ে গেলেও বেতন পাওয়া যায়নি। তারা আশঙ্কা করছেন, কারখানা বিক্রি হয়ে গেলে তারা স্থায়ীভাবে বেকার হয়ে পড়বেন। এ বিষয়ে কারখানা মালিক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে কারখানার হিসাবরক্ষক কর্মকর্তা মিলন জানান, ২০২২ সাল থেকে চলতি মাস পর্যন্ত নয়টা বেতন বাকি রয়েছে। সর্বমোট সাড়ে চার কোটি টাকার বেতন বকেয়া রয়েছে। আজ সকাল থেকে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে প্রথমে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এরপর পুলিশ তাদের বুঝিয়ে কারখানার সামনে নিয়ে আসেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহাম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আগামীকাল মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে এক মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে। আগামী মাসের ৪ তারিখ থেকে কারখানা চালু করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status