ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
কচ্ছপিয়া থেকে মিয়ানমারে পাচার কালে স্কয়ার কোম্পানীর বিপুল ঔষধ-গাড়িসহ আটক ৩
শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি
প্রকাশ: Monday, 29 September, 2025, 8:41 PM

কচ্ছপিয়া থেকে মিয়ানমারে পাচার কালে স্কয়ার কোম্পানীর বিপুল ঔষধ-গাড়িসহ আটক ৩

কচ্ছপিয়া থেকে মিয়ানমারে পাচার কালে স্কয়ার কোম্পানীর বিপুল ঔষধ-গাড়িসহ আটক ৩

নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী কক্সবাজারের রামুর কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজার থেকে মিয়ানমারে পাচারকালে স্কয়ার কোম্পানীর বিপুল ঔষধ-গাড়িসহ ৩ জনকে আটক করে যৌথ বাহিনী। 

তারা হলেন, মোঃ ছালামত উল্লাহ (২৫) পিতা নুরুল আলম,সাং মৌলভীর কাটা কচ্ছপিয়া রামু কক্সবাজার, তরিকুল ইসলাম (৪৮) পিতা মোঃ ইয়াসিন,সাং ধমরাই ঢাকা,

মোঃ রিয়াজুল আলম,(৩৬) পিতা আহিদুল্লাহ সাং সুন্দলপুর কবির হাট নোয়াখালী। 

এ-সময় সিএনজি ড্রাইভার শহিদুল্লাহ নামের একজন পলিয়ে যায়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান চালায় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ও গর্জনিয়া ফাঁড়ী পুলিশ।


পুলিশ জানান,তারা গোয়েন্দা সুত্রে খবর পেয়ে রামুর গর্জনিয়া বাজারের পূর্ব পাশে শাহসুজা  সড়কের গ্রামীন ব্যাংকের সামনে থেকে। 

এ সময় তারা দেশের পরিচিত ঔষধ কোম্পানী স্কয়ার ফার্মাসিউটিক্যালস ঔষধ ও পিকআপসহ  ১৩ লক্ষ ৫৩ হাজার ৮৮২ টাকার ঔষধ জব্দ করেছে। 


সোমবার (২৯ সেপ্টেম্বর)  সন্ধ্যায়  বিষয়টি নিশ্চিত করে  গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহজাহান মুনির এ প্রতিবেদককে বলেন,এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। এছাড়া চোরাকারবারে সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status