ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
এনায়েতপুরে শান্তিপূর্ণভাবে চলছে দুর্গাপূজা
মো. সিয়াম হোসেন, এনায়েতপুর
প্রকাশ: Monday, 29 September, 2025, 8:03 PM

এনায়েতপুরে শান্তিপূর্ণভাবে চলছে দুর্গাপূজা

এনায়েতপুরে শান্তিপূর্ণভাবে চলছে দুর্গাপূজা

সিরাজগঞ্জের এনায়েতপুরে চলছে দুর্গাপূজার আনন্দঘন উদযাপন। এনায়েতপুর থানার অন্তর্গত খোকাশাবাড়ি পুরাতনপাড়া দুর্গা  মন্দির পরিদর্শনকালে পূজা আয়োজক কমিটির সদস্যরা জানান, পূজার সকল কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

আইন-শৃঙ্খলা পরিস্থিতিও নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে প্রশাসন ও পুলিশ সর্বদা সহযোগিতা করে আসছে। সরকারের পক্ষ থেকেও যথেষ্ট সহায়তা মিলছে বলে তারা জানান। এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ মানুষ ও অন্যান্য সম্প্রদায়ের লোকেরাও আন্তরিকভাবে সহযোগিতা করছেন।

এ সময় পূজার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি  সম্পর্কে জানতে চাইলে এনায়েতপুর থানার পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ আনারুল ইসলাম জানান, বর্তমানে এনায়েতপুর থানার অধীনে মোট ৩৫টি মন্দির রয়েছে। 

প্রতিটি মন্দিরে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি আনসার বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা বসানো হয়েছে এবং সাদা পোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়মিত নজরদারি করছেন। গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। এছাড়াও প্রস্তুত রয়েছে  পুলিশের বিশেষ টহল টিম। 

তিনি আরও জানান, প্রতিটি মন্দিরে স্থানীয় যুবকরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে। জেলা পুলিশের পক্ষ থেকেও সর্বাত্মক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং ঘটার সম্ভাবনাও নেই। ফলে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করছেন এবং শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই উৎসব সমাপ্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status