|
কুড়িগ্রামে বিএফএ নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে বিএফএ নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আজ ২৯ সেপ্টেম্বর সোমবার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন সার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা জানান, সম্প্রতি সার্বিক সার ব্যবস্থাপনাকে পুরোপুরি পরিবর্তনের পরিকল্পনার কথা জানিয়েছেন কৃষি উপদেষ্টা। বিদ্যমান সার ব্যবসায়ীদের সিন্ডিকেটের ট্যাগ লাগিয়ে সার ব্যবস্থাপনায় নতুনত্ব আনার চেষ্টা করা হচ্ছে। সারাদেশে বিসিআইসি এবং বিএডিসি মিলিয়ে ১০ হাজার ৮শ ডিলার এবং হাজার-হাজার কার্ডধারী খুচরা সার বিক্রেতা রয়েছে। দীর্ঘদিন তাদের ব্যবসা পরিচালনার জন্য ব্যবসার বিনিয়োগ, ঋণ ও বাজারে বিপুল পরিমান অর্থ অনাদায়ী পড়ে আছে। এছাড়া সার পরিবহনে ট্রাক ভাড়া, জ্বালানী ব্যয়, গুদাম ভাড়া, লেবার খরচ, কর্মচারীর বেতন, লোড-আনলোড খরচ, বৈদ্যুতিক বিল, ব্যাংক ঋণের সুদ ও আয়কর বৃদ্ধি হলেও সারের কমিশন বৃদ্ধি হয়নি। উপরন্ত সরকার উৎস কর ৫% ধার্য করায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। সভাপতি শামসুল ইসলাম মন্ডল বলেন, ওয়ার্ড ভিত্তিক ডিলার নিয়োগসহ এসব বিষয়ে ব্যবসায়ীবান্ধব সিদ্ধান্ত না নিয়ে সার ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে গেলে সারের বাজার অস্থিতিশীল হওয়ার আশংকা করেন তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
