|
দীর্ঘ ৩১ বছর কোট চত্তরে বাদাম বিক্রি করে চলেছে সংসার
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
|
![]() দীর্ঘ ৩১ বছর কোট চত্তরে বাদাম বিক্রি করে চলেছে সংসার খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউপির পুরাই কাটি গ্ৰামের মৃত শক্তি পদ বিশ্বাসের চার ছেলের মধ্যে ছোট ছেলে গোবিন্দ বিশ্বাস। সোমবার সকালে পাইকগাছা কোট চত্তরে ছোলা ভাজা খাওয়ার ফাঁকে এই প্রতিবেদককের সাথেকথা গোবিন্দ বিশ্বাসের সাথে। তিনি বলেন, ক্লাস ৬ পড়ার সময়ে নারকেল গাছ থেকে পড়ে দুটি হাত,পা ও মাথা ফেটে দীর্ঘদিন দুই বছর চিকিৎসা শেষে পিতার অভাবের সংসারে প্রতিবন্ধী হয়ে গোবিন্দ বিশ্বাস ১৬ বছর বয়স থেকে শুরু করেন বাদাম ও ছোলা ভাজা বিক্রি। প্রথমে পাইকগাছা সিসেমা হল থেকে শুরু করে কোট চত্তরে ফেরি করে বিক্রি করতেন। কিন্তু সিনেমা হল বন্ধ হলে প্রতিদিন সকালে বাদাম ও ছোলা ভাজা নিয়ে পাইকগাছা আদালতের সামনে বট তলায় ছোট্ট একটি টেবিল নিয়ে দিন চলা শুরু করেন। প্রতিদিন ২ থেকে আড়াই হাজার টাকার বিক্রিতে ৪ থেকে ৫০০ শত টাকা আয় করে চলে সংসার। ওই বাদাম ও ছোলা ভাজা বিক্রি করে দুই মেয়েকে বিবাহ ও ছোট মেয়ে ৩য় শ্রেণীতে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন। এক মাত্র ছেলে রাহুল বিশ্বাস (১৬) হাট ছিদ্র। কিন্তু টাকার অভাবে চিকিৎসা সেবা দিতে পারছেন না বাবা গোবিন্দ বিশ্বাস। বর্তমান উপজেলার বোয়ালিয়া মোড়ে চায়ের দোকানে কাজ করছেন। আদালতে আসা কয়েকজন এই প্রতিবেদককে বলেন, আমরা গোবিন্দ বিশ্বাসের অসহায় জীবন কাহিনী জানিনা। তবে সে প্রতিবন্ধী এটা ভেবে তার কাছ থেকে বাদাম ভাজা কিনে খায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
