|
পাইকগাছার বহুল আলোচিত টোল মিনারুলকে এনসিপি থেকে অবাঞ্ছিত ঘোষণা
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
|
![]() পাইকগাছার বহুল আলোচিত টোল মিনারুলকে এনসিপি থেকে অবাঞ্ছিত ঘোষণা সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় নাগরিক পার্টির পাইকগাছা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হাফিজ বিন আমীন ও যুগ্ম সমন্বয়কারী জিএম মেসবাহ উদ্দিন স্বাক্ষরিতই আগ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আ'লীগ সম্পৃক্ততা, সাংবাদিকদের উপর হামলা, ক্ষমতার অপব্যবহারসহ একাধিক সুস্পষ্ট অভিযোগে মো: মিনারুল ইসলাম সানাকে দল থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, উপজেলা নেতাদের সমন্বিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো দলীয় আদর্শ ও নীতির পরিপন্থী হওয়ায় এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দলে শৃঙ্খলা রক্ষা ও সংগঠনের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোন বিকল্প নেই। দলের ভাবমূর্তি নষ্ট করে ব্যক্তিগত স্বার্থে ক্ষমতার অপব্যবহার কিংবা সাংবাদিকদের উপর হামলার মতো কর্মকাণ্ড কোনো ভাবেই এনসিপি বরদাশত করে না। দলের নীতি-আদর্শে যারা অনুগত নয়, তাদের জন্য এনসিপিতে কোনো জায়গা নেই। উল্লেখ্য মোঃ মিনারুল ইসলাম সানার বেকারি সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করায় সোমবার সকালে স্থানীয় সাংবাদিক শাহাজামান বাদশার উপর ক্ষিপ্ত হয়ে লাঞ্চিত করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
