|
গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর সুলতান মার্কেট এলাকার জি এম এস টেক্সটাইল মিলে এই আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে হঠাৎ কারখানার ভেতর থেকে আগুনের ধোঁয়া উড়তে থাকে। এ সময় কারখানার অগ্নি নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে আগুনের ভয়াবহতা বাড়লে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। খবর পেয়ে কাশিমপুর ও কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ মামুন জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছেন। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ সম্ভব হয়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
