|
গাজীপুরে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে দুই রুমের মালামাল পুরে বশ্মিভূত
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে দুই রুমের মালামাল পুরে বশ্মিভূত স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দে সিলিন্ডার গ্যাসের বোতল বিস্ফোরণের পর অগুন ও ধোয়া দেখতে পেয়ে এগীয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। পরে সকলে পানি ও বালি ছিঁটিয়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে ব্যার্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার্সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাবার পূর্বেই আগুন নিয়ন্ত্রন হয়। পরে ফয়ার কর্মীরা বাসাটি পরিদর্শন করে ফিরে যান। ![]() গাজীপুরে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে দুই রুমের মালামাল পুরে বশ্মিভূত এ বিষয়ে জয়দেবপুর ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা (উপ-সহকারী পরিচালক) মো: মামুন জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ারসার্ভিস। তবে স্থানীয় প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রন হয়। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। সিলিন্ডার গ্যাস থেকে লাগা এ অগ্নিকাণ্ডে ভাড়াটিয়াদের দু'টি রুমের মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান পরে নিরুপন করা যাবে বলেও জানান তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
