|
বালুখালী হরি মন্দির পুজামণ্ডপ পরিদর্শন
“উৎসবমুখর পরিবেশে কক্সবাজারে দুর্গাপূজ অনুষ্ঠিত হচ্ছে”-জেলা প্রশাসক
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() “উৎসবমুখর পরিবেশে কক্সবাজারে দুর্গাপূজ অনুষ্ঠিত হচ্ছে”-জেলা প্রশাসক রবিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি উখিয়ার বালুখালী শ্রী শ্রী হরি মন্দির পুজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পূজার সার্বিক আয়োজন ঘুরে দেখেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উখিয়া উপজেলা শাখার সভাপতি দিপন বিশ্বাস বলেন, “প্রশাসনের সার্বিক সহযোগিতা ও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার কারণে আমরা নির্বিঘ্নে পূজা উদযাপন করছি।” সাধারণ সম্পাদক রূপন দেওয়ান জি যোগ করেন, “উখিয়ায় যেভাবে দুর্গাপূজার আয়োজন হচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয়দের আন্তরিকতায় আমরা আনন্দমুখর পরিবেশে পূজা পালন করছি।” পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার—এই স্লোগান বাস্তবায়নে আমরা সবসময় পাশে আছি।” হরি মন্দির পরিচালনা কমিটির সভাপতি দিলিপ শর্মা জানান, “এবারের পূজায় ভক্ত ও দর্শনার্থীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে সবাই নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে পূজা পালন করছে।” পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজিব, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও ভক্তরা। এ বছর কক্সবাজারের প্রতিটি মণ্ডপে বাড়তি নিরাপত্তা ও প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে দুর্গাপূজা উদযাপন হওয়ায় ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও আনন্দ। রবিবার ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়ে এবারের দুর্গোৎসব আগামী ২ অক্টোবর বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপুজা। এ বছর কক্সবাজার জেলায় মোট ৩১৭টি পুজামণ্ডপ বির্সজন দেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
