|
সোনারগাঁয়ে পূজা মন্ডপে ঘুরতে এসে অটোরিকশা দূর্ঘটনায় কিশোরের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
|
![]() সোনারগাঁয়ে পূজা মন্ডপে ঘুরতে এসে অটোরিকশা দূর্ঘটনায় কিশোরের মৃত্যু নিহত কিশোর অভয় দাস কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বড়কান্দা এলাকার কোপানন্দ দাসের ছেলে। নিহতের স্বজন অপু দাস জানান, রবিবার মেঘনা উপজেলা থেকে সোনারগাঁয়ের কাবিলগঞ্জ এলাকায় ফুফুর বাড়ীতে বেড়াতে আসে অভয় দাস ও তার পরিবার। সন্ধার দিকে সে পাশ্ববর্তী ঋষীপাড়া এলাকার আরেকটি পূজা মন্ডপে অটোরিকশা দিয়ে ঘুরতে বের হয় সে।পরবর্তীতে একটি অটোরিকশা আরেকটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশের খালে পরে যায়।এসময় ঘটনাস্থলেই অভয় দাস মারা যায়। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক সামরুল ইসলাম জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। আইনানুগ কর্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
