|
ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মুরাদনগরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মো. রাসেল মিয়া, মুরাদনগর
|
![]() ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মুরাদনগরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মনববন্ধনে ঘটনার প্রত্যক্ষদর্শী ফরিদ মিয়া বলেন, ঘটনার সময় মাইনুদ্দিনের সিএনজিতে করে কাশিপুর থেকে তিতাস আসছিলাম। রঘুনাথপুর এলাকা আসার পর পিছনের দিকে একটি শব্দ শুনলে তখন সিএনজি থামিয়ে দুজন একসাথে গিয়ে দেখি রাস্তার সাইডে হোন্ডার সাথে একজন ও আরেকজন একটু দুরে রাস্তার মধ্যে পড়ে আছে। তখন সবাই দেখেছে তারা নিজেরাই হোন্ডা এক্সিডেন্ট করছে। পরে শুনি আমার ভাতিজা মোস্তাফিজ একমাস পর মাইনুদ্দিনের নামে নাকি মামলা দিছে। এইডা একটা মিথ্যা মামলা। আমি এই মামলা প্রত্যাহার চাই। মামলার ২নং সাক্ষী শাহাজাল বলেন, এক্সিডেন্টের ঘটনা শোনার পর আমি ২-৩জন সাথে নিয়ে গ্যারেজে মাইনুদ্দিনের সিএনজিকে দেখতে যাই। গিয়ে সিএনজিতে দূর্ঘটনার কোন প্রকার চিহ্ন দেখতে পাইনি। তবুও মোস্তাফিজ মিয়া আমাকে দুই নাম্বার সাক্ষী করেছেন। আমি আসলে এ ব্যাপারে কিছুই জানিনা। এই ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। মামলার ৯নং সাক্ষী শামীম মিয়া বলেন, আমি ঐদিন কাঠের কাজ করে বাড়ি যাওয়ার সময় তিতাসে এক্সিডেন্টের কথা শুনি। তারপর আর এ ব্যাপারে আমি আর কিছু জানি না, তবুও আমাকে মামলার ৯নং সাক্ষী করেছে। আমি মাইনুদ্দিনের বিরুদ্ধে এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার চাই। মানব বন্ধনে অন্যান্য বক্তারা আরো বলেন, মিথ্যা মামলা দিয়ে দরিদ্র সিএনজি চালক মাইনউদ্দিনকে ১ মাস ২০ দিন জেল খাটিয়েছে। তার সিএজিটিও থানায় জব্দ করা হয়েছিল। তখন তার স্ত্রী-সন্তানরা অনাহারে অর্ধাহারে দিন কাটিয়েছে। আমরা মাইনউদ্দিনের বিরুদ্ধে এই মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাই। এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য প্রশাসনের নিকট জোড় দাবি জানাচ্ছি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
