ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
টেকনাফে যৌথ অভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, পাচারকারী আটক
রফিক মাহমুদ, উখিয়া
প্রকাশ: Saturday, 27 September, 2025, 3:36 PM

টেকনাফে যৌথ অভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, পাচারকারী আটক

টেকনাফে যৌথ অভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ২ টার দিকে দরগারছড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় মাটির নিচে পুঁতে রাখা ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিয়ানমার থেকে সাগরপথে আনা ইয়াবার একটি বড় চালান টেকনাফের নোয়াখালীপাড়া এলাকায় লুকিয়ে রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি’র নেতৃত্বে বিজিবি ও পুলিশের একাধিক টিম অভিযানে অংশ নেয়।

অভিযানে মো. ইসমাইল (৩২) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়। তার স্বীকারোক্তি এবং বিজিবির বিশেষ ডগ স্কোয়াডের সহায়তায় নোয়াখালীপাড়ার তাহেরের বসতঘরের পাশ থেকে মাটি খুঁড়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

আটককৃত ইসমাইল টেকনাফের দরগারছড়া গ্রামের মৃত শেখ আহম্মদের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, মিয়ানমার থেকে আনা ইয়াবার চালান সাবরাং এলাকার এক মাদক ব্যবসায়ীর কাছে হস্তান্তরের জন্য আনা হয়েছিল। পাচারের জন্য রোহিঙ্গাদেরও ব্যবহার করা হয় বলে জানা গেছে।

এ ঘটনায় ইয়াসিন ও তাহের নামে আরও দুজন পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিজিবি জানিয়েছে, আটক ইসমাইলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। জব্দকৃত ইয়াবার সংখ্যা ১ লাখ ২০ হাজার পিস।

অভিযান প্রসঙ্গে বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “এই সফল মাদকবিরোধী বিশেষ অভিযান বিজিবি ও পুলিশের পেশাদারিত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status