ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
কালীগঞ্জের দক্ষিণ শ্রীপুরে পুকুরে ডুবে দুই বছরের শিশুর করুণ মৃত্যু
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Saturday, 27 September, 2025, 11:42 AM

কালীগঞ্জের দক্ষিণ শ্রীপুরে পুকুরে ডুবে দুই বছরের শিশুর করুণ মৃত্যু

কালীগঞ্জের দক্ষিণ শ্রীপুরে পুকুরে ডুবে দুই বছরের শিশুর করুণ মৃত্যু

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় ঘটেছে এক হৃদয়বিদারক ও করুণ ঘটনা। উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খাজুরতলা গ্রামে শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে ডুবে মারা গেছে দুই বছরের নিষ্পাপ শিশু মোছাঃ জান্নাতুল পারভীন।

নিহত জান্নাতুল পারভীন,মোঃ শহীদ ইসলামের পুত্র মোঃ জাহিদুল ইসলামের একমাত্র কন্যা। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, সকালে খেলার ছলে পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে চলে যায় জান্নাতুল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে পরিবারের সদস্য মোছাঃ জেসমিন পারভীন শিশুটিকে পুকুরে ভাসতে দেখতে পান। দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে নেমে আসে গভীর শোক। মা-বাবা ভেঙে পড়ে কান্নায় বুক ভাসান। জান্নাতুলের বাবা জাহিদুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার একমাত্র সোনামণিকে আর ফিরিয়ে আনতে পারলাম না। আল্লাহ যেন আমার মেয়েকে জান্নাত নসিব করেন।”শিশুটির দাদা শহীদ ইসলাম ভেঙে পড়া কণ্ঠে বলেন, “এত অল্প বয়সে আমাদের বুক থেকে এক টুকরো প্রাণ চলে গেল। এই বেদনা কোনোদিন ভুলবার নয়।”

শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশী আজিজুল ইসলাম জানান, “এমন নিষ্পাপ শিশুকে হারানো মেনে নেওয়া খুব কঠিন। এ শোক শুধু পরিবারের নয়, পুরো গ্রামের।”স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। তারা বলেন,শিশুটির অকাল মৃত্যু এলাকাবাসীর হৃদয়ে গভীর বেদনার সৃষ্টি করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status