ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
ভিশনের এসি বিস্ফোরণে প্রাণ গেল তুহিনের, লড়ছেন স্ত্রী-সন্তান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 25 September, 2025, 12:32 AM

ভিশনের এসি বিস্ফোরণে প্রাণ গেল তুহিনের, লড়ছেন স্ত্রী-সন্তান

ভিশনের এসি বিস্ফোরণে প্রাণ গেল তুহিনের, লড়ছেন স্ত্রী-সন্তান

রাজধানীর যাত্রাবাড়ীতে ‘ভিশন’ ব্র্যান্ডের একটি এসি বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের চারজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তুহিন হোসেন (৩৮)। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এইচডিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, তুহিনের শরীরের ৪৭ শতাংশ দগ্ধ হয়েছিল। মৃত্যুর সময় তিনি এইচডিইউতে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তুহিনের স্ত্রী ইভা আক্তার (৩০) ৮ শতাংশ, ছেলে তাওহীদ (৭) ১৫ শতাংশ এবং তানভীর (৯) ৪৭ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

দগ্ধ পরিবারের স্বজনরা জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশে সাত তলার বাসায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘুমের মধ্যে এসি বিস্ফোরিত হলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। চারজনই দগ্ধ হন। পরে আশপাশের ভাড়াটিয়ারা আগুন নেভাতে সক্ষম হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

নিহত তুহিন মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করতেন। তার স্ত্রী গৃহিণী। পরিবারটির দাবি, কয়েকদিন আগেই ‘ভিশন’ ব্র্যান্ডের এসি সার্ভিসিং করানো হয়েছিল। তবুও এমন ভয়াবহ বিস্ফোরণে তারা হতবাক। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং ‘ভিশন’ ব্র্যান্ডের জবাবদিহি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

এ বিষয়ে গণমাধ্যমথেকে প্রাণ-আরএফএল গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার (পিআর) তৌহিদুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।

উল্লেখ্য, বিস্ফোরিত এয়ার কন্ডিশনারটি দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী প্রাণ-আরএফএল গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেডের ‘ভিশন’ ব্র্যান্ডের পণ্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status