|
নাইক্ষ্যংছড়িতে শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সভা
শামীম ইকবাল চৌধুরী
|
![]() নাইক্ষ্যংছড়িতে শান্তিপূর্ণ মানববন্ধন ও প্রতিবাদ সভা বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলের প্রতিবাদ মিছিল-সমাবেশ করেছে বিএনপি। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু করে উপজেলা পরিষদ হয়ে থানার মোড় হয়ে নাইক্ষ্যংছড়ি বাজার চত্বরে দলীয় কার্যালয় সামনে এসে শেষ হয়। এসময় বান্দরবান জেলা বিএনপির সদস্য আরিফ উল্লাহ ছুট্টুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুরুল আবছার সোহেলের পরিচালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল আলিম বাহাদুর,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মৌলানা সুলতান আহমদ, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুস, সাবেক সদস্য সচিব জহির আহমদ,উপজেলা ছাত্রদল আহবায়ক জিয়াবুল হক জিয়া,যুগ্ন আহবায়ক মিজানর রহমানসহ সাবেক উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আমিনুল হাকিম প্রমুখ । সভার শেষে বিএনপি কার্যালয়ে উপজেলা ছাত্র দলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, উপজেলা বিএনপির ৪ নেতার বিরুদ্ধে করা মিথ্যা মামলা দায়েরকারীর বিরুদ্ধে ব্যবস্থা ও সোমবার সকালে উপজেলা বিএনপি নেতাদের উপর বর্বর হামলায় অংশ নেয়া স্বশস্ত্র সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবী জানান নেতারা। পাশাপাশি কয়েক ডজনখানিক ভূঁয়া ফেসবুক আইডি দিয়ে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যাচার, ভিত্তিহীন অপপ্রচারে জড়িত আইডি বন্ধকরণ সহ আইডি ব্যবহারকারীদের আইনের আওতায় আনারও দাবি তোলা হয়। তারা জোর দিয়ে বলেন,নাইক্ষ্যংছড়িতে বর্তমানে রাজনীতির মাঠ উত্তপ্তকারী আওয়ামী লীগ সরকারের সব ডামি নির্বাচনের প্রধান সহযোগী ও দোষর তোফাইল আহমদ এর প্ররোচনায় এ সব অপকর্মের বিচার দাবী তোলা হয়। এ প্রসংগে ছাত্রদল নেতা জিয়াবুল হক জিয়া ও মিজানুর রহমান বলেন, বিগত ফ্যাসিষ্ট আওয়ামী লীগ আমলের ১৬ বছর ধরে ডামি নির্বাচনে অংশ তোফাইলের নির্বাচনী জনসভা ও পথ সভার বক্তা,সহযোগী,নির্বাচনী এজেন্ট,প্রতিনিধি বা যারা সে ডামি নির্বাচনের মিছিল সমাবেশে যোগ দিয়েছিল তাদের তালিকা করে গ্রেপ্তারের জোর দাবী জানান ছাত্রদল। বিশেষ করে বিএনপি নেতাদের উপর হামলাকারীরা দলের কেউ নন এমন নেতা তোফাইল আহমদকে নানা অভিযোগ থেকে বাঁচাতে কতিপয় ছাত্র নেতা যথাক্রমে মামুনর রশিদ,সামিম ইকবাল, একরাম ও শাহাদাত হোসেনসহ বহিরাগত সন্ত্রাসীদের অতিসত্ত্বর গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনার দাবী জানান তারা। বক্তব্যরা এবিষয়ে জেলা বিএনপির হস্তক্ষেপ কামনা করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
