প্রধানমন্ত্রী প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এ্যাড. মিতা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 10 February, 2019, 12:12 AM
প্রধানমন্ত্রী প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এ্যাড. মিতা
একাদশ জাতীয় সংসদের নারী আসনে মনোনয়ন দেয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বিশ^নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও বাংলদেশ যুব মহিলা লীগের সহ-সভাপতি কারানির্যাতিত নেত্রী অ্যাডভোকেট আদিবা আনজুম মিতা।
শনিবার ৯ ফেব্রয়ারী, বাংলাদেশ আওয়ামী লীগের নারী আসনে মনোনয়ন প্রাপ্ত এ্যাড. মিতা এক বার্তায় বলেন, বিশ^নেতা উন্নয়ন মাতা শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ আমার মতো একজন নেত্রীকে নারী আসনে রাজশাহী জেলা থেকে মনোনয়ন দিয়েছেন। মমতাময়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজীবন লড়াই সংগ্রাম করে যাবো। এ মনোনয়ন শুধু আমার একার নয়। এ মনোনয়ন রাজশাহীর সর্বস্তরের নারীদের। নারীদের পাশে থেকে সকল উন্নয়ন ও নির্যাতিতদের পাশে থাকবো বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, আমি বাংলাদেশ আওয়ামীলীগের নারী আসনে মনোনয়ন পাওয়ার পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী ও মহানগর শাখাসহ সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং আপামর জনসাধারণ মোবাইলে ম্যাসেজ, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্ট্রাগ্রামে যারা অভিনন্দন জানিয়েছেন তাদের প্রতিও অশেষ ধন্যবাদ জানান তিনি।