ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১ নভেম্বর ২০২৬ ● ১৫ কার্তিক ১৪৩৩
বাগমারায় জামায়াত নির্বাচিত হলে অনিয়ম-দুর্নীতি থাকবে না: ডাঃ বারী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 18 September, 2025, 8:40 PM

বাগমারায় জামায়াত নির্বাচিত হলে অনিয়ম-দুর্নীতি থাকবে না: ডাঃ বারী

বাগমারায় জামায়াত নির্বাচিত হলে অনিয়ম-দুর্নীতি থাকবে না: ডাঃ বারী

রাজশাহী-৪ (বাগমারা) আসনে জামায়াতের এমপি প্রার্থী ডাঃ আব্দুল বারী বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগমারায় জামায়াত নির্বাচিত উপজেলায় কোন অনিয়ম-দুর্নীতি থাকবে না। সেই সাথে মহান আল্লাহর ইচ্ছায় ও জনগণের ভালোবাসায় রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সুযোগ পেলে এই বাগমারায় কোন প্রকার সন্ত্রাস ও চাঁদাবাজদের প্রশ্রয় দেওয়া হবে না। তিনি দেশবাসীর কল্যাণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতকে বিজয়ী করার আহবান জানান। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঝিকরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড জামায়াতের আয়োজনে ঝাড়গ্রাম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকারী এসব কথা বলেন তিনি। 

পথসভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি অধ্যাপক অহিদুল ইসলাম,ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক। এসময় উপস্থিত ছিলেন৷ রাজশাহী জেলা জামায়াতের ইউনিট সদস্য মাওলানা সামছুল হক, উপজেলা বায়তুল মাল সম্পাদক ইব্রাহিম আলী, ভবানীগঞ্জ পৌরসভার সেক্রেটারি রফিকুল ইসলাম, ঝিকরা ইউনিয়নের আমীর মাওলানা ইয়াকুব আলী, সেক্রেটারি খলিলুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি এইচএম শফিকুল ইসলাম খান, ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ শাখা সভাপতি সাব্বির আহমেদ, ছাত্রশিবির নেতা তোফাজ্জল সহ জামায়াত শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status