|
আলফাডাঙ্গায় মাদক সম্রাট রবি ঘোষ আবারও গ্রেফতার
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় মাদক সম্রাট রবি ঘোষ আবারও গ্রেফতার আলফাডাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এই অভিযান পরিচালনা করেন। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, রবি ঘোষ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। এর আগেও সে মাদক মামলায় গ্রেফতার হয়ে এক বছরের সাজা ভোগ করেছে। জেল থেকে বের হয়ে সে আবারও একই কাজ শুরু করে। ওসি আরও বলেন, রবি ঘোষের কারণে এলাকার যুব সমাজ মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। অসংখ্য যুবক তার কাছ থেকে মাদক কিনে নিজেদের জীবন নষ্ট করছে।স্থানীয়দের পক্ষ থেকে তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ জমা পড়েছে বলে তিনি জানান। ওসি শাহজালাল আলম বলেন, যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। রবি ঘোষের মতো মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আমরা যেকোনো মূল্যে আলফাডাঙ্গাকে মাদকমুক্ত করব। স্থানীয়রা রবি ঘোষের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিলেন এবং তার গ্রেফতারের খবরে স্বস্তি প্রকাশ করে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। গ্রেফতারের পর রবি ঘোষকে আলফাডাঙ্গা থানা হাজতে রয়েছে । আগামীকাল শুক্রবার তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
